খন্দকার মোহাম্মদ ফারুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা খন্দকার মোহাম্মদ ফারুক (৫৭) গতকাল রোববার থাইল্যান্ডের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ছিলেন স্বৈরাচার এরশাদবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের তিনবারের নির্বাচিত ভিপি ও বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির সাবেক সম্পাদকমণ্ডলীর সদস্য। তাঁর মৃত্যুতে বাংলদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি ও ’৮২-’৯০ স্বৈরাচারবিরোধী ছাত্রনেতারা শোক প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি।