খন্দকার মো. ইসহাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার খন্দকার মো. ইসহাক (৬৭) গত মঙ্গলবার চিকিৎসার জন্য রংপুর থেকে ঢাকা নেওয়ার সময় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট জেলা কালেক্টরেট মাঠে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান এবং সেখানেই প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বিকেলে সদর উপজেলার হারাটি ইউনিয়নের বড়দরগা মাঠে দ্বিতীয় জানাজা শেষে খামার ফকিরটারী গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।