খন্দকার মোশাররফ হোসেন আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার রাতে তাঁকে আটক করা হয়েছে।
বিএনপির সহদপ্তর সম্পাদক শামীমুর রহমান প্রথম আলোকে জানান, রাত সাড়ে ১০টার দিকে গুলশানের বাসা থেকে পোশাকধারী এবং সাদা পোশাকের পুলিশ তাঁকে গুলশান থানায় নিয়ে যায়।