খন্দকার মোশাররফ হোসেন হাসপাতালে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনকে কাশিমপুর কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়েছে।
কারা কর্তৃপক্ষ জানায়, সকাল সাতটার দিকে কারাগারে খন্দকার মোশাররফ হোসেন বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। পরে তাঁকে কারা চিকিত্সকের পরামর্শে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগে পাঠানো হয়।
মোশাররফ হোসেন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।
খন্দকার মোশাররফ হোসেন কাশিমপুর কারাগারে আটক ছিলেন।
অর্থপাচারের মামলায় মোশাররফ হোসেনকে এ বছরের ১২ মার্চ আটক করা হয়। পরে তাঁকে ঢাকা থেকে কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়। তিনি এ কারাগারে ডিভিশনপ্রাপ্ত বন্দীর মর্যাদায় রয়েছেন। চলতি বছরের ৬ ফেব্রুয়ারি রমনা থানায় তাঁর বিরুদ্ধে অর্থপাচারের মামলা করে দুদক।