খন্দকার মোশাররফের ছয় সপ্তাহের জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশে অর্থ পাচারের অভিযোগে করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের ছয় সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।
বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ খন্দকার মোশাররফের জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার এ আদেশ দেন।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর রমনা থানায় মামলাটি করা হয়।