খন্দকার মোশাররফের বিরুদ্ধে মানহানির মামলায় অভিযোগ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খন্দকার মোশাররফ হোসেন
খন্দকার মোশাররফ হোসেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মানহানির অভিযোগে করা মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর হাকিম আতাউল হক অভিযোগ গঠন করে ২২ জানুয়ারি সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেছেন।

এর আগে কারাগারে আটক খন্দকার মোশাররফ হোসেনকে আদালতে হাজির করা হয়।

২০১২ সালে জাতীয় প্রেসক্লাবের সামনে খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘তত্ত্বাবধায়ক পদ্ধতি বাতিল করে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে সরকার। যদি জোর করে ক্ষমতায় থাকতে চায়, তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ’৭৫-এর পরিণতি ভোগ করতে হবে।’ এ বক্তব্যে জননেত্রী পরিষদের প্রধান এ বি সিদ্দিকী গত বছরের ২০ জানুয়ারি খন্দকার মোশাররফের বিরুদ্ধে মানহানির অভিযোগে মামলা করেন।

বিএনপির ​এই নেতার পক্ষে ছিলেন আইনজীবী তাহেরুল ইসলাম। তিনি মামলার অভিযোগ থেকে খন্দকার মোশাররফের অব্যাহতি চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, এটি একটি রাজনৈতিক বক্তব্য।

কাউকে আহত বা মানহানি করার জন্য বলা হয়নি। তাই আসামির বিরুদ্ধে মানহানির অভিযোগে অভিযোগ গঠন করার সুযোগ নেই। বাদী সংক্ষুব্ধ কোনো ব্যক্তি নন, সরাসরি তাঁকেও কিছু বলা হয়নি।

বাদী ও আসামিপক্ষের বক্তব্য শেষে বিচারক অভিযোগ গঠন করেন এবং ২২ জানুয়ারি সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন।