খবর না খাবার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট জেলা পরিষদ নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতাকারী মো. নাজিম উদ্দিন গতকাল দুপুরে নগরের জিন্দাবাজার এলাকার একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের আয়োজন করেন। প্রার্থীর ডাকা সংবাদ সম্মেলনে নির্বাচন-সংক্রান্ত কোনো বিষয় হবে এমন ধারণায় হাজির হয়েছিলেন সংবাদকর্মীরা। বেলা একটায় জানানো হয়, সেটি বাতিল করা হয়েছে। তখন উপস্থিত সাংবাদিকদের দুপুরের খাবার পরিবেশন করা হয়। খবর সংগ্রহে গিয়ে দুপুরের খাবার দেওয়ায় এ নিয়ে বিরূপ প্রতিক্রিয়ার মুখে পড়েন প্রার্থী। জানতে চাইলে প্রার্থী মো. নাজিম উদ্দিন বলেন, পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়ে তিনি সংবাদ সম্মেলন করতে চেয়েছিলেন। বিষয়টি আগেই সমঝোতা হওয়ায় বাতিল করতে হয়েছে। নিজস্ব প্রতিবেদক, সিলেট