খবরের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২ নভেম্বর প্রথম আলোতে প্রকাশিত ‘গুলশানে বাড়ি দখলের চেষ্টা’ ও ১৯ নভেম্বর ‘গুলশানে বাড়ি দখল করতে আনসার বাহিনী ব্যবহার!’ শীর্ষক খবরের একটি অংশের প্রতিবাদ করেছেন হাজী মো. কফিলউদ্দিন। প্রতিবাদে বলা হয়, প্রকাশিত খবরে জনৈক গাজী কামালকে বাড়িটির মালিক দাবিদার বলা হয়েছে। এ তথ্য দালিলিক প্রমাণভিত্তিক নয়। প্রতিবেদকের বক্তব্য: প্রতিবেদনে ওই জমির তিনজন দাবিদার বলেই বলা হয়েছে। এর মধ্যে গাজী মাহমুদ কামাল নয়তলা ভবন করে দোতলায় বসবাস করছেন। পুলিশ ও আনসারের একাধিক প্রতিবেদন, উচ্চ আদালতের আদেশ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে প্রতিবেদনটি তৈরি করা হয়।