খবরের প্রতিবাদ প্রতিবেদকের বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ২২ ডিসেম্বর প্রথম আলোতে প্রকাশিত ‘খুন ও ডাকাতির মামলা রাজনৈতিক বিবেচনার শিকার’ শীর্ষক সংবাদের একাংশের প্রতিবাদ জানিয়েছেন মামলার আসামি জয়নাল আবেদীন মোল্লাহ। তিনি দাবি করেছেন, এই মামলার ১৪ জন সাক্ষীর মধ্যে তিনজনের জেরা শেষ হয়েছে। বাকি সাক্ষীদের প্রায় ৮-১০ মাস ধরে আদালতে উপস্থাপনে ব্যর্থ হয়েছে রাষ্ট্রপক্ষ।পৃথক প্রতিবাদপত্রে উত্তরা থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হোসেন দাবি করেছেন, তাঁর বক্তব্য সঠিকভাবে উপস্থাপন করা হয়নি। তিনি এই মামলাকে রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহারের আবেদনে সুপারিশ করেছেন।প্রতিবেদকের বক্তব্যমামলাসংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কথা বলে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। বাদীর আইনজীবী জানিয়েছেন, একজন বাদে সব সাক্ষীর সাক্ষ্য সম্পন্ন হয়েছে।আর তোফাজ্জল হোসেন ঢালাওভাবে দাবি করেছেন, তাঁর বক্তব্য সঠিকভাবে উপস্থাপন করা হয়নি। কিন্তু তাঁর কোন বক্তব্য বাদ পড়েছে, তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করেননি।