খবির উদ্দিন আহমেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা খবির উদ্দিন আহমেদ (৭২) গত শুক্রবার দিবাগত রাতে পটুয়াখালীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল শনিবার বাদ জোহর পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চবিদ্যালয় মাঠে জানাজা শেষে লাশ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। পটুয়াখালী অফিস।