খবির উদ্দিন পরিবেশ পদকের জন্য মনোনীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিবেশ সংরক্ষণ এবং দূষণ নিয়ন্ত্রণে অবদান রাখায় এ বছর জাতীয় পরিবেশ পদকের জন্য মনোনীত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক মো. খবির উদ্দিন৷
আগামী ৫ জুন রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খবির উদ্দিনের হাতে এ পদক তুলে দেবেন। ২০ মে পরিবেশ ও বন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে খবির উদ্দিনকে চিঠি দেওয়া হয়েছে৷
খবির উদ্দিন ২০০৯ সালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেন৷ বর্তমানে বিশ্ববিদ্যালয়ের বিশমাইল এলাকায় বায়োগ্যাস প্লান্ট স্থাপন করে গৃহস্থালির কঠিন জৈববর্জ্য ব্যবহারের মাধ্যমে গ্যাস উৎপাদন করা হচ্ছে।