খাঁচার ভেতর মাছ চাষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলার বথুয়াবাড়ী সেতু এলাকায় বাঙ্গালী নদীতে জাল দিয়ে তৈরি খাঁচার ভেতর মাছের চাষ করা হচ্ছে। স্থানীয় ভাই ভাই মৎস্য আড়তের স্বত্বাধিকারী মিলন রহমান ও সোহেল রানা তিন মাস ধরে এ পদ্ধতিতে মাছ চাষ শুরু করেছেন। এর মধ্যে ২২টি খাঁচা তৈরি করে প্রতিটিতে ১০ থেকে ১৫ কেজি করে তেলাপিয়া ও পাঙাশ মাছ ছেড়ে দিয়েছেন। এই মাছের বয়স এখন ৪৫ থেকে ৫০ দিন। চার মাসের মধ্যে এই মাছ বিক্রির উপযোগী হবে।

ছবি: সোয়েল রানা
ছবি: সোয়েল রানা

বগুড়ার বাঙ্গালী নদীতে ভেসে আছে জাল দিয়ে তৈরি মাছ চাষের খাঁচা। 

ছবি: সোয়েল রানা
ছবি: সোয়েল রানা

খাঁচার ভেতর মাছের খাবার দেওয়া হচ্ছে। 

ছবি: সোয়েল রানা
ছবি: সোয়েল রানা

খাবারের লোভে খাঁচার ভেতর থেকে ঘাই মেরে উঠছে মাছ। 

ছবি: সোয়েল রানা
ছবি: সোয়েল রানা

মাছ চাষের জন্য জাল দিয়ে তৈরি খাঁচা এভাবেই প্লাস্টিকের ড্রাম ও বাঁশ দিয়ে বেঁধে আটকে রাখা হয়েছে। 

ছবি: সোয়েল রানা
ছবি: সোয়েল রানা

মাছকে খাবার দিয়ে নৌকায় করে ঘরে ফিরছেন এই ব্যক্তি। 

ছবি: সোয়েল রানা
ছবি: সোয়েল রানা

নৌকায় বসে মাছের খাঁচা পাহারা দেওয়া হচ্ছে। 

ছবি: সোয়েল রানা
ছবি: সোয়েল রানা

মাছের খাঁচা পাহারা দেওয়ার জন্য বাঙ্গালী নদীতে তৈরি করা হয়েছে ভাসমান ঘর।