খাঁচায় মেছো বাঘের বাচ্চা প্রসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের খাঁচায় গত বুধবার মেছো বাঘটি দুটি বাচ্চা প্রসব করে  l প্রথম আলো
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের খাঁচায় গত বুধবার মেছো বাঘটি দুটি বাচ্চা প্রসব করে l প্রথম আলো

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনে খাঁচার মধ্যে একটি মেছো বাঘ দুটি বাচ্চা দিয়েছে।
গত বুধবার দুপুরে এক ঘণ্টার ব্যবধানে মেছো বাঘটি বাচ্চা দুটি প্রসব করে। সেবা ফাউন্ডেশনে এই প্রথম মেছো বাঘ বাচ্চা দিল।
বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, বছর চারেক আগে জেলার হাইল হাওরের মির্জাপুর এলাকা থেকে জনতার হাতে আটক একটি মেছো বাঘের বাচ্চা উদ্ধার করে নিয়ে আসা হয় বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনে। দিনে দিনে বড় হয়ে ওঠে মেছো বাঘটি। সেবা ফাউন্ডেশনের লোকজন গত বুধবার দুপুরে মেছো বাঘটিকে খাবার দিতে গেলে প্রথমে একটি বাচ্চা প্রসবের বিষয় চোখে পড়ে। ঘণ্টা খানেক পর আরও একটি বাচ্চা প্রসব করে মেছো বাঘটি। মা মেছো বাঘ বাচ্চা দুটিকে পরম আদরে বুকের কাছে আগলে রাখছে। দুধ পান করাচ্ছে।
বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব গতকাল বৃহস্পতিবার বলেন, দুটি বাচ্চা ও মা সুস্থ আছে। বাচ্চাগুলোর নিরাপত্তা ও সুস্থতার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।