খাওয়ানো হলো দুধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থীকে গরুর দুধ খাওয়ানো হয়েছে। বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে দেশব্যাপী খাঁটি দুধ খাওয়ার অভ্যাস গড়ে তোলা ও দুধের উৎপাদন বৃদ্ধিতে সচেতনতা গড়ে তুলতে কেয়ার বাংলাদেশ (ডেইরি প্রকল্প) ও উপজেলা প্রাণিসম্পদ বিভাগ এ উদ্যোগ নেয়। এ লক্ষ্যে গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাহিদা আক্তার। বক্তৃতা করেন ইউএনও ইয়াসমিন আক্তার, কেয়ার বাংলাদেশের জেন্ডার অ্যান্ড ট্রেনিং ব্যবস্থাপক শরিফা পারভিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু কায়েস বিন-আজিজ প্রমুখ।
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি