খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধোয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় স্যানিটেশন মাস উদ্যাপন উপলক্ষে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের উদ্যোগে রংপুরের মিঠাপুকুরে গত মঙ্গলবার শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন এলাকার সাংসদ ও অনুমিত হিসাব-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমান। আশিকুর রহমান বলেন, ‘একটি জাতির স্যানিটেশন-ব্যবস্থাই প্রমাণ করে, জাতিটি কত সভ্য।’ খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধোয়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান। সকাল ১০টায় শোভাযাত্রাটি বের হয়ে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়। পরে বেগম রোকেয়া মিলনায়তনে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন, সমাজসেবক রাশেক রহমান, ভাইস চেয়ারম্যান আবদুল হালিম, মহিলা ভাইস চেয়ারম্যান মওদুদা আক্তার মণ্ডল প্রমুখ।