গ্রীষঞ্চ শুরুর আগেই বরগুনায় পানীয় জলের সংকট দেখা দিয়েছে। এক কলস পানির জন্য মানুষকে ছুটতে হচ্ছে গ্রাম থেকে গ্রামে। এদিকে নদ-নদীর পানিতে মাত্রাতিরিক্ত লবণ থাকায় বোরো খেতে সেচ সংকট দেখা দিয়েছে।জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী বিশ্বেস্বর হালদার বলেন, ‘ঘূর্ণিঝড় সিডর ও আইলার পর বরগুনায় ভূ-গর্ভস্থ পানির স্তরে লবণাক্ততা ছড়িয়ে পড়েছে। দশ-পনের বছর আগে যে গভীর নলকূপগুলো বসানো হয়েছে, সেগুলোতে এখন লোনাপানি উঠছে।’জানা যায়, পাথরঘাটা উপজেলায় পানির সংকট সবচেয়ে বেশি। সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভার এ উপজেলায় প্রায় আড়াই লাখ মানুষের বাস। জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের কর্মীরা জানান, তিনটি ইউনিয়নে তাঁরা দীর্ঘদিন চেষ্টা চালিয়ে কিছু গভীর নলকূপ বসাতে পেরেছেন। কিন্তু এসব নলকূপের পানি এতটাই লবণাক্ত যে, তা মুখে দেওয়া কষ্টসাধ্য। বাকি চারটি ইউনিয়নে এখনো কোনো নলকূপ বসানো যায়নি।জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের কর্মীরা বলেন, সরকার ইউনিসেফের সহায়তায় উপজেলার বিভিন্ন স্থানে ৫০৬টি পুকুরে বালুর ফিল্টার (পন্ডস স্যান্ডস ফিল্টার) স্থাপন করে। এর মধ্যে চালু আছে ১৩১টি। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে সেগুলোর বেশিরভাগই এখন বিকল।এক কলস পানির জন্য: গত মঙ্গলবার পাথরঘাটার টেংরা গ্রামে গিয়ে কথা হয় আমেলা বেগমের সঙ্গে। সাতজনের সংসার তাঁর। সেই সকাল থেকে ঘরে এক ফোঁটা খাবার পানি নেই। স্বামী মনা বেপারি কাজের সন্ধানে বাইরে গেছেন। আমেলা বেগমের পক্ষে টেংরার খাল পাড়ি দিয়ে খাবার পানি সংগ্রহ করা সম্ভব না। মনা বেপারি বাড়ি ফিরবেন দুপুরে। পরে ছোট টেংরা গ্রামের পঞ্চায়েত বাড়ির পুকুরে স্থাপিত বালির ফিল্টার থেকে পানি আনতে যাবেন।কাঠফাটা রোদে পানির সন্ধানে এক কিলোমিটার পথ হেঁটে এসেছেন নিজলাঠিমারা গ্রামের মরিয়ম বেগম। তিনি জানান, পানির খুব বেশি প্রয়োজন না হলে দিনের বেলা নারীরা পানি নিতে আসেন না। রাতে দলবেঁধে পানি আনতে বের হন তাঁরা। এভাবে খুব ভোরে ও রাতের দলবেঁধে পানি নিতে আসেন নিজলাঠিমারা, রূহিতা ও গাববাড়িয়া গ্রামসহ আশপাশের গ্রামের তিন শতাধিক পরিবারের নারীরা।বরগুনা পৌরসভার দেওয়া তথ্য অনুযায়ী, গোটা পৌর এলাকায় প্রায় ৩৫০টি গভীর নলকূপ আছে। এর প্রায় ৯৫ ভাগ রয়েছে বিভিন্ন ব্যক্তির দখলে। আবাসিক বাড়ির নিরাপত্তা প্রাচীরের মধ্যে এসব নলকূপ বসানোয় বাড়ির মালিকেরা তাতে নিজেদের গৃহস্থালির কাজ করেন। বাইরের লোকজন পানি আনতে গেলে বাধার সমঞ্চুখীন হন। ফলে পৌর এলাকায় খাবার পানির নিরব-অভাব পৌরবাসীকে নিত্য দুর্ভোগে ফেলছে।বরগুনা পৌরসভার মেয়র শাহাদাত হোসেন বলেন, গভীর নলকূপ ব্যক্তি মালিকানায় ব্যবহারের নিয়ম নেই। অভিযোগ পেলে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।সেচ সংকট প্রকট: বরগুনা সদরের নলটোনা ইউনিয়নের কৃষক আবদুস সালাম বলেন, ‘৪০ শতাংশ জমিতে বোরো চাষ করছি। এহন খাল ও নদীর পানিতে নুনের পরিমাণ বাড়নে সেচ দেতে পারি না।’ তিনি জানান, চলতি বছর এ এলাকায় এক হাজার একর জমিতে বোরো চাষ হয়েছে।বরগুনা সদর উপজেলা কৃষি কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, পানিতে লবণের পরিমাণ বেড়ে যাওয়ায় বোরো ও রবিশস্যের খেতে সেচ সমস্যা হচ্ছে। তবে কৃষকেরা অনেক কষ্ট করে পরিস্থিতি সামাল দিচ্ছেন।বরগুনা কৃষি সমপ্রসারণ বিভাগ সূত্রে জানা যায়, জেলায় এক লাখ ৩৭ হাজার ৫২ হেক্টর চাষযোগ্য জমি আছে। এর মধ্যে অতিরিক্ত লবণের কারণে সেচ সংকট আছে ১৪ হাজার ৮০০ হেক্টরে। ঝুঁকিতে আছে আরও ১৫ হাজার ১০০ হেক্টর জমি।কৃষি কর্মকর্তারা জানান, বরগুনায় এলাকাভেদে মাটিতে লবণাক্ততার স্বাভাবিক পরিমাণ গড়ে ৭ ডিএস/এম (ডেসিসিমেন পার মিটার)। তবে মার্চ-এপ্রিলে তা বেড়ে ১৪-১৫ ডিএস/এমে দাঁড়ায়। যা ফসল উৎপাদনের জন্য কোনোভাবেই উপযোগী নয়।