খাগড়াছড়ি জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে অনুষ্ঠিত চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতায় গতকাল সোমবার জয়লাভ করেছে ফেনী জেলা দল। তারা ২-০ গোলে হারিয়েছে খাগড়াছড়ি জেলা দলকে। বিজয়ী দলের ইকবাল গোল দুটি করেন। তিনি সেরা খেলোয়াড় নির্বাচিত হন। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ পেশাদার লীগ কমিটির সদস্য সাখাওয়াত হোসেন, নোয়াখালী পৌরসভার সাবেক চেয়ারম্যান আবদুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ ও ক্রীড়া সংগঠক আলতাফ হোসেন। নোয়াখালী অফিস