খাগড়াছড়ি প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ি প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন ২ মার্চ অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জেলা সমবায় কর্মকর্তা আশরাফ উদ্দিন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না থাকায় তিনি আনুষ্ঠানিকভাবে কমিটির নাম ঘোষণা করেন।
এ ছাড়া ক্লাবের স্থায়ী কমিটির সদস্য আজিম উল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় বক্তব্য দেন বিদায়ী সাধারণ সম্পাদক আবু দাউদ।
নির্বাচনে জিতেন বড়ুয়া সভাপতি, জহরুল আলম সহসভাপতি, আবু তাহের মাহমুদ সাধারণ সম্পাদক, নাজিম উদ্দিন যুগ্ম সম্পাদক, চিংমেপ্রু মারমা অর্থ সম্পাদক, ওমর ফারুক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং চৌধুরী আতাউর রহমান, দীলিপ চৌধুরী ও আবু দাউদ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন।