খাগড়াছড়িতে আ.লীগের সঙ্গে স্বতন্ত্রদের লড়াই
খাগড়াছড়ি সদর উপজেলায় পাঁচটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন জমে উঠেছে। এতে আওয়ামী লীগের পাঁচজন, বিএনপি ও জাসদের একজন করে এবং ১৯ জন স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান পদে লড়াইয়ে নেমেছেন। ২৩ এপ্রিল এসব ইউপিতে ভোট গ্রহণ করা হবে।
সদর ইউপিতে চেয়ারম্যান পদে লড়ছেন বর্তমান চেয়ারম্যান আম্যে মারমা (নৌকা), ক্ষেত্র মোহন রোয়াজা (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থীরা হচ্ছেন জুকেশ চাকমা (ঘোড়া), পরিমল চাকমা (মোটরসাইকেল) ও প্রীতিবিন্দু দেওয়ান (আনারস)। এ ইউপিতে ভোটার সংখ্যা ৬ হাজার ৩২৯ জন।
কমলছড়ি ইউপিতে চেয়ারম্যান পদে লড়ছেন জাসদ মনোনীত প্রার্থী আওউ মারমা (মশাল), আওয়ামী লীগের প্রার্থী রুতান চৌধুরী, স্বতন্ত্র প্রার্থীরা হচ্ছেন সন্তোষময় চাকমা (মোটরসাইকেল), সাউপ্রু মারমা (আনারস), সুমন আহম্মেদ (চশমা) ও সূর্য বিকাশ চাকমা (ঘোড়া)। এ ইউপিতে ভোটার সংখ্যা ৯ হাজার ৪৪৬ জন।
গোলাবাড়ী ইউপিতে চেয়ারম্যান পদে লড়ছেন আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান জ্ঞানরঞ্জন ত্রিপুরা এবং স্বতন্ত্র প্রার্থী আবুল হোসেন (আনারস), মো. এরশাদ হোসেন (মোটরসাইকেল), ক্যাউচি মার্মা (চশমা), মংক্রজাই মারমা (অটোরিকশা), দিপংকর ত্রিপুরা (ঘোড়া) ও বিপুল ভূষণ ত্রিপুরা (ঢোল)। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৬ হাজার ৩৫২ জন।
পেরাছড়া ইউপিতে চেয়ারম্যান পদে লড়ছেন আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান সঞ্জীব ত্রিপুরা, স্বতন্ত্র প্রার্থী তপন বিকাশ ত্রিপুরা (মোটরসাইকেল) ও মিল্টন চাকমা (আনারস)। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৭ হাজার ৩৮০ জন।
ভাইবোনছড়া ইউপিতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হচ্ছেন বনেন্দ্র লাল ত্রিপুরা এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন বর্তমান চেয়ারম্যান কান্তি লাল দেওয়ান (মোটরসাইকেল), সাবেক চেয়ারম্যান আপ্রুশি মারমা (আনারস), পরিমল ত্রিপুরা (চশমা) ও দেলোয়ার হোসেন (ঘোড়া)। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ২২১ জন।