খাগড়াছড়িতে আয়কর মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়িতে দুই দিনব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে। গতকাল রোববার সকালে চট্টগ্রাম কর অঞ্চল-৩-এর উদ্যোগে খাগড়াছড়ি পৌরসভার হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। চট্টগ্রাম কর অঞ্চল-৩-এর অতিরিক্তি কর কমিশনার সফিনা জাহানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা। বক্তব্য দেন জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, পুলিশ সুপার মো. মজিদ আলী, পৌর মেয়র রফিকুল আলম, চেম্বার অব কমার্সের পরিচালক সুদর্শন দত্ত প্রমুখ।