খাগড়াছড়িতে কঠিন চীবরদান অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দুটি বৌদ্ধ বিহারে গতকাল শুক্রবার কঠিন চীবরদান অনুষ্ঠিত হয়েছে। জেলা সদরের আর্য বনবিহার ও মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের আর্যপুর শীলানন্দ ধর্মোদয় বিহারে এই চীবরদান অনুষ্ঠানে শত শত বৌদ্ধ নর-নারী অংশগ্রহণ করে।
জেলা সদরের আর্য বনবিহারে বৃহস্পতিবার বিকেলে তুলা থেকে সুতা কাটার মধ্য দিয়ে দানোত্তম কঠিনচীবর দানের অনুষ্ঠান শুরু হয়।
এ উপলক্ষে আয়োজিত ধর্মালোচনায় রাঙামাটি রাজ বনবিহারের আবাসিক প্রধান শ্রীমৎ প্রজ্ঞালঙ্কার মহাস্থবির বুদ্ধের আদর্শ ও অরহৎ বনভান্তের নির্দেশিত ধর্মীয় অনুশাসন মেনে চলার আহ্বান জানান। অনুষ্ঠানে ধর্মালোচনা করেন শ্রীমৎ ভৃগু মহাস্থবির, বিহার পরিচালনা কমিটির সভাপতি জ্যোতি প্রসাদ চাকমা প্রমুখ।
অপরদিকে মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নে আর্যপুরুষ শীলানন্দ ধর্মোদয় বিহারে সপ্তাহব্যাপী ধর্মীয় অনুষ্ঠান কঠিন চীবরদানের মধ্য দিয়ে শেষ হয়। অনুষ্ঠানে ধর্মীয় আলোচনায় প্রধান আলোচক ছিলেন শ্রীমৎ শীলানন্দ স্থবির।