খাগড়াছড়িতে ছাত্র ধর্মঘট পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসস্টেশন স্থানান্তরের প্রতিবাদে ও আগের স্থানে স্টেশন পুনর্বহালসহ বিভিন্ন দাবিতে গতকাল সোমবার খাগড়াছড়িতে সাধারণ শিক্ষার্থীদের ডাকে ছাত্র ধর্মঘট পালিত হয়েছে।
জেলা সদরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে মিছিল নিয়ে শাপলা চত্বরে এসে জড়ো হয়। পরে তাঁরা মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে গিয়ে সমাবেশ করে।
সমাবেশে বক্তারা বলেন, খাগড়াছড়ি-পানছড়ি ও খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের দুটি বাসস্টেশন স্থানান্তরের কারণে দূরদূরান্ত থেকে আসা শিক্ষার্থীদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। কয়েক গুণ বাড়তি ভাড়া গুনতে হচ্ছে তাদের।