খাগড়াছড়িতে তথ্যমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘তথ্যই শক্তি, জানাব জানব, দুর্নীতি রুখব’—এ স্লোগানে খাগড়াছড়িতে গতকাল বৃহস্পতিবার থেকে দুই দিনব্যাপী তথ্যমেলা শুরু হয়েছে।
জেলা প্রশাসনের সহায়তায় খাগড়াছড়ির সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে শহরের অফিসার্স ক্লাব মিলনায়তনে আয়োজিত তথ্যমেলার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর।
উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সনাকের সভাপতি সুধীন কুমার চাকমা। উপস্থিত ছিলেন খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা, জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার এনায়েত হোসেন ভূঁইয়া। স্বাগত বক্তব্য দেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের উপপরিচালক (গবেষণা) রফিকুল হাসান।
সভায় প্রতিমন্ত্রী বীর বাহাদুর বলেন, তথ্য জানা থাকলে দুর্নীতি কমবে, জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত হবে। আওয়ামী লীগ সরকার দুর্নীতিমুক্ত সমাজ, রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ২০০৯ সালে তথ্য অধিকার আইন সংসদে পাস করে। তথ্য গোপন করা হলে রাষ্ট্র সঠিকভাবে এগোতে পারবে না।