খাগড়াছড়িতে দুই গুণীজনকে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়িতে গতকাল মঙ্গলবার দুই গুণীজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
একুশে পদকপ্রাপ্ত লেখক-গবেষক মংছেন ছীং মংছিন এবং বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত প্রভাংশু ত্রিপুরাকে এই সংবর্ধনা দেওয়া হয়। মংছেন ছীং মংছিন চলতি বছর একুশে পদক এবং লেখক-গবেষক প্রভাংশু ত্রিপুরা ২০১৩ সালের বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।
খাগড়াছড়ির ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নববিক্রম কিশোর ত্রিপুরা।
খাগড়াছড়ির জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, পুলিশ সুপার মো. মজিদ আলী, সনাকের খাগড়াছড়ির সভাপতি সুধীন চাকমাসহ এলাকার বিশিষ্টজনেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।