খাগড়াছড়িতে পার্বত্য বাঙ্গালী সংগ্রাম পরিষদের আত্মপ্রকাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়িতে পার্বত্য বাঙালি সংগ্রাম পরিষদ নামে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।
গতকাল শুক্রবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবে আয়োজিত সংবাদে সম্মেলনের মাধ্যমে সংগঠনটি আত্মপ্রকাশ করে।
সংবাদ সম্মেলনে সাত দফা দাবি পেশ করেন পার্বত্য বাঙালি সংগ্রাম পরিষদ ও সহযোগী সংগঠন পার্বত্য বাঙালি ছাত্র সংগ্রাম পরিষদের নেতারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পার্বত্য বাঙালি সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মো. আবদুল মমিন। এ সময় পার্বত্য বাঙালি ছাত্র সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক সাহাজল ইসলাম সজল, সদস্যসচিব মো. মহিউদ্দিন, ছাত্র সংগ্রাম পরিষদের জেলা কমিটির আহ্বায়ক এস এম মাসুম রানাসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।