খাগড়াছড়িতে পাহাড় ধসে আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা বর্ষণে খাগড়াছড়িতে পাহাড় ধসে একই পরিবারের তিনজন আহত হয়েছেন। গতকাল শনিবার সকালে জেলা সদরের মধ্য শালবন এলাকায় এ ঘটনা ঘটেছে। এলাকাবাসী তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।
আহত ব্যক্তিরা হলেন আক্তার হোসেন, মুন্নি আক্তার ও কাউসার হোসেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী কামাল হোসেন জানান, গতকাল সকাল আটটার দিকে মধ্য শালবন এলাকার মুসলিম উদ্দিনের বাড়ির ওপর পাহাড়ের মাটি ধসে পড়ে। এতে বাড়ির ব্যাপক ক্ষতি হয়। আহত হন বাড়িতে থাকা তিনজন।
খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সাংবাদিকদের তিনি বলেন, পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ স্থানে বসতি নির্মাণে নিষেধজ্ঞা রয়েছে। তারপরও যেসব অসহায় লোকজন ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে, তাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে প্রশাসন সহযোগিতা করবে।
খাগড়াছড়ি পৌরসভা কর্তৃপক্ষ পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতিতে থাকা লোকজনকে সরে যেতে মাইকিং করেছে।