খাগড়াছড়িতে পাহাড়ি ছাত্র পরিষদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেতাদের মুক্তির দাবিতে সোমবার দুপুরে খাগড়াছড়ি সদরে ঝটিকা বিক্ষোভ মিছিল বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)। মিছিলটি খাগড়াছড়ি সদরের পানখাইয়াপাড়া থেকে শুরু হয়ে মধুপুর বাজারে গিয়ে শেষ হয়। মিছিল-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন পিসিপি জেলা শাখার অর্থ সম্পাদক সুনীল ত্রিপুরা।
সমাবেশে দুই পিসিপি নেতা রতন স্মৃতি চাকমা ও এল্টন চাকমার দ্রুত মুক্তির দাবি জানানো হয়। সমাবেশে ত্রিপুরা অভিযোগ করেন, গণতান্ত্রিক কর্মসূচি পালন করতে গিয়ে নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলায় হয়রানি করা হচ্ছে। সরকারের অন্যায় আচরণের প্রতিবাদে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।