খাগড়াছড়িতে পিসিপির ২১তম সম্মেলন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) ২১তম কেন্দ্রীয় সম্মেলন গতকাল মঙ্গলবার খাগড়াছড়িতে শুরু হয়েছে। দুই দিনব্যাপী সম্মেলনে তিন পার্বত্য জেলাসহ ঢাকা ও চট্টগ্রাম থেকে দুই শতাধিক প্রতিনিধি অংশ নেবেন।
সম্মেলনের প্রথম দিনে পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি থুইক্যচিং মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কেন্দ্রীয় নেতা সচিব চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অংগ্য মারমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাদ্রী চাকমা। পিসিপির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বিনয়ন চাকমা সভায় স্বাগত বক্তব্য দেন।
কেন্দ্রীয় কাউন্সিলের শেষ দিনে আজ বুধবার নতুন কেন্দ্রীয় কমিটির গঠন করা হবে।