খাগড়াছড়িতে লাল কার্ড প্রদর্শন কর্মসূচি পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত আটটি গণসংগঠন গতকাল মঙ্গলবার খাগড়াছড়ির বিভিন্ন স্থানে তাদের ভাষায় ‘বিতর্কিত পঞ্চদশ সংশোধনী আইন সংসদে পাঠ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা বিদেশিদের পার্বত্য চট্টগ্রামে প্রবেশে ১১ দফা নির্দেশনা’র প্রতিবাদে সরকারের প্রতি লাল কার্ড প্রদর্শন কর্মসূচি পালন করেছে।
সংগঠনগুলো হলো গণতান্ত্রিক যুব ফোরাম, পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ, সাজেক ভূমি রক্ষা কমিটি, সাজেক নারী সমাজ, ঘিলাছড়ি নারী নির্যাতন প্রতিরোধ কমিটি ও প্রতিরোধ সাংস্কৃতিক স্কোয়াড।
আট সংগঠনের পক্ষে আহ্বায়ক কমিটির সদস্যসচিব অংগ্য মারমা এক বিবৃতিতে বলেন, পঞ্চদশ সংবিধান সংশোধনী সংসদে পাসের চার বছর পূর্তির দিনে এই ব্যতিক্রমী কর্মসূচি পালন করা হয়। খাগড়াছড়ি সদর, দীঘিনালা, মহালছড়ি, পানছড়ি, মাটিরাঙ্গায় রিসাং ঝর্ণা এলাকায়, রামগড় ও মানিকছড়িতে এ কর্মসূচি পালন করা হয়।