খাগড়াছড়িতে সড়ক অবরোধের ডাক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিল উইমেন্স ফেডারেশনের দুই নেতার মুক্তির দাবিতে আজ মঙ্গলবার খাগড়াছড়ি জেলায় অর্ধদিবস সড়ক অবরোধের ডাক দিয়েছে ইউপিডিএফ সমর্থিত আটটি সংগঠন।
গতকাল সোমবার আটটি সংগঠনের আহ্বায়ক (কনভেনিং) কমিটির সদস্যসচিব অংগ্য মারমা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়। গত রোববার খাগড়াছড়িতে মিছিল থেকে পুলিশ হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভানেত্রী নিরুপা চাকমা ও সদস্য দ্বিতীয়া চাকমাকে আটক করে।
ইউপিডিএফের প্রচার বিভাগের প্রধান নিরণ চাকমা বলেন, নিরুপা চাকমা ও দ্বিতীয়া চাকমাকে মুক্তি না দেওয়ায় মঙ্গলবার (আজ) খাগড়াছড়ি জেলায় অর্ধদিবস সড়ক অবরোধের কর্মসূচি দেওয়া হয়েছে।
এদিকে খাগড়াছড়ি সদর থানার ওসি সামছুদ্দিন ভূঁইয়া জানান, সরকারি কাজে বাধা ও হামলার অভিযোগে নিরুপা চাকমাকে প্রধান আসামি করে পুলিশ মামলা করেছে।