খাগড়াছড়িতে সড়ক অবরোধ পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের ডাকা সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ গতকাল সোমবার শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। এ কারণে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ ছিল।
অবরোধের সমর্থনে বাঙালি ছাত্র পরিষদের কর্মীরা গতকাল সকাল থেকে বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছিলেন। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
মানিকছড়ির গচ্ছাবিল ও রামগড়ের কিছু স্থানের ভূমি নিয়ে অনেক দিন ধরে আদিবাসীদের সঙ্গে পুনর্বাসিত বাঙালিদের বিরোধ চলছে। এ বিরোধকে কেন্দ্র করে গত কয়েক মাসে আদিবাসী ও বাঙালিরা পৃথক কর্মসূচি পালন করছেন।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, উপজেলার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে বহু স্থানে পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন ছিল।