খাগড়াছড়িতে সাংবাদিক প্রদীপ শশী চাকমা স্মরণে শোকসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক প্রদীপ শশী চাকমা স্মরণে শোকসভা করেছে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন। গতকাল বৃহস্পতিবার খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে আয়োজিত শোকসভায় ইউনিয়নের সভাপতি নুরুল আজমের সভাপতিত্বে বক্তব্য দেন সাংবাদিক তরুণ কুমার ভট্টাচার্য, সাবেক উপজেলা চেয়ারম্যান শানে আলম।
গত রোববার রাতে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মনাটেক গ্রামের নিজ বাড়িতে গ্যাসের বিষক্রিয়ায় শশী চাকমা ও তাঁর দুই ভাই মারা যান। শশী চাকমা দৈনিক ভোরের কাগজ-এর মহালছড়ি উপজেলা প্রতিনিধি ছিলেন। শোকসভায় প্রদীপ শশীকে নিয়ে স্মৃতিচারণা করেন মিল্টন চাকমা ও রত্ন উজ্জ্বল চাকমা। বক্তারা বলেন, তিনজনই তিনটি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তাঁদের মৃত্যুতে তিনটি পরিবার গভীর সংকটের মধ্যে পড়েছে।