খাগড়াছড়িতে স্যানিটেশন বিষয়ক মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ি জেলা সদরে বিদ্যালয়কেন্দ্রিক স্যানিটেশনবিষয়ক মতবিনিময় সভা গত ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হয়। শহরের একটি সামাজিক কেন্দ্রে উন্নয়ন সংস্থা জাবারাং কল্যাণ সমিতি এই মতবিনিময় সভার আয়োজন করে।
মতবিনিময় সভায় জাবারাং কল্যাণ সমিতি কর্তৃক বাস্তবায়িত বিদ্যালয়কেন্দ্রিক স্যানিটেশন প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরা হয়। প্রকল্পের অধীনে খাগড়াছড়ি সদর ও দীঘিনালা উপজেলার পাঁচটি ইউনিয়নের ৫৯টি প্রাথমিক ও ১৬টি মাধ্যমিক বিদ্যালয়ে নিরাপদ পানি সরবরাহ করা হচ্ছে। এ ছাড়া ১৪টি বিদ্যালয়ে নিরাপদ পানি সরবরাহের জন্য ১৪টি জেনারেটর সরবরাহ করা হয়েছে।
মতবিনিময় সভায় প্রকল্পের সুবিধাভোগী বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, ছাত্র, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান চঞ্চুমণি চাকমা ও দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান নব কোমল চাকমা।