খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়ক অবরোধ আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ির মানিকছড়িতে আবদুল মতিন নামের এক ব্যক্তির খুনিদের গ্রেপ্তারের দাবিতে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ আজ রোববার খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়ক অবরোধের ডাক দিয়েছে।
পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের সহসাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, গত ৩ সেপ্টেম্বর মানিকছড়ি উপজেলায় বৃদ্ধ আবদুল মতিনকে হত্যা করা হয়। তাঁর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে রোববার (আজ) সকাল-সন্ধ্যা খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হবে।
বিবৃতিতে আরও বলা হয়, কর্মসূচিতে বাধা দেওয়া হলে কিংবা পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের নেতা-কর্মীদের হয়রানি করা হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।