খাগড়াছড়ি জেলা পরিষদ ৮টি সমবায় সমিতিকে ৩ লাখ টাকা সহায়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আত্মকর্মসংস্থান সৃৃষ্টি ও বেকার সমস্যা দূরীকরণের লক্ষ্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ জেলা সমবায় বিভাগের মাধ্যমে ঘূর্ণমান ঋণ তহবিল থেকে আটটি সমবায় সমিতিকে তিন লাখ টাকার চেক বিতরণ করেছে।এ উপলক্ষে জেলা সমবায় বিভাগ গতকাল শুক্রবার সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। জেলা সমবায় কর্মকর্তা জ্ঞানেন্দু বিকাশ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান তরফদার ও জেলা মৎস্য কর্মকর্তা মো. শফিকুর রহমান।