খাগড়াছড়ি-পানছড়ি সড়ক অবরোধ কর্মসূচি পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা) পানছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুপন চাকমার বিরুদ্ধে করা ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে গতকাল মঙ্গলবার সকাল-সন্ধ্যা পানছড়ি-খাগড়াছড়ি সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। সমিতির উপজেলা শাখার ডাকা এই কর্মসূচি চলাকালে সড়কে কোনো যানবাহন চলাচল করেনি।যান চলাচল বন্ধ রেখে কর্মসূচিতে সহযোগিতা করায় পরিবহন শ্রমিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সমিতির উপজেলা শাখার সভাপতি আয়তন চাকমা বলেন, ‘সুপন চাকমার বিরুদ্ধে করা মিথ্যা ও সাজানো মামলা প্রত্যাহারের জন্য আমরা প্রশাসনকে এক সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়েছি। এ সময়ের মধ্যে মামলা প্রত্যাহার করা না হলে আরও জোরদার কর্মসূচি ঘোষণা করা হবে।’চাঁদা চেয়ে না পেয়ে পানছড়ি-খাগড়াছড়ি সড়কের শিবমন্দির এলাকায় গত শুক্রবার সন্ধ্যায় চালবোঝাই ট্রাকে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, চালবাহী ট্রাক পোড়ানোর ঘটনায় সুপন চাকমাসহ আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে।