প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের অপসারণের দাবিতে লাগাতার অবস্থান ও ঘেরাও কর্মসূচির কারণে গতকাল রোববার জেলা পরিষদের কার্যালয়ে স্বাভাবিক কার্যক্রম বন্ধ ছিল। পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি ও জঙ্গি মদদের অভিযোগ এনে পৌর আওয়ামী লীগসহ সাতটি সংগঠন গত শনিবার এ কর্মসূচির ডাক দেয়।জানা গেছে, গতকাল পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা কার্যালয়ে আসেননি। ফটকের বাইরে পুলিশ অবস্থান নেয়।