খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খানকে তাৎক্ষণিক বদলি করা হয়েছে। এ সংক্রান্ত আদেশ গত বুধবার সন্ধ্যায় খাগড়াছড়িতে পৌঁছায়। খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার আমীর জাফর ওসিকে বদলির সত্যতা নিশ্চিত করেছেন।অতিরিক্ত পুলিশ সুপার জানান, সদর থানার ওসি শাহরিয়ার খানকে খাগড়াছড়ি থেকে রাজশাহী রেঞ্জে তাত্ক্ষণিক বদলি করা হয়েছে। প্রশাসনিক স্বার্থে তাঁকে বদলি করা হয়।উল্লেখ্য, খাগড়াছড়িতে গত ২৩ ফেব্রুয়ারির সংহিস ঘটনার সময় পুলিশের নিষ্ক্রিয়তা এবং অনেক ক্ষেত্রে পক্ষপাতদুষ্ট কার্যকলাপের কারণে পুলিশ ব্যাপক সমালোচিত হয়।এদিকে জেলা আওয়ামী লীগের নেতারা গতকাল বৃহস্পতিবার সকালে খাগড়াছড়িতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে দলের জেলা কার্যালয়ে মতবিনিময় সভা করেন। ঘটনার সঙ্গে জড়িত ও উসকানিদাতাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নেতারা।