খাগড়াছড়ি সদর সেক্টরের রায় ২৪ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে রাইফেলের খাগড়াছড়ি সেক্টর সদর দপ্তরে বিদ্রোহের মামলার রায় ঘোষণা করা হবে আগামী ২৪ মার্চ। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) খাগড়াছড়ি সেক্টর সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১৫-তে গতকাল বৃহস্পতিবার যুক্তিতর্ক শেষে রায়ের দিন ধার্য করা হয়েছে।সকাল ১০টায় আদালতের কার্যক্রম শুরু হয়। আদালতে বিচারিক প্যানেলের সভাপতি ছিলেন খাগড়াছড়ি সেক্টরের কমান্ডার কর্নেল আবু ওহাব মো. হাফিজুল হক।মামলার কৌঁসুলি মেজর জাভেদ হাসান আদালতে বিদ্রোহের সময় অভিযুক্ত প্রত্যেকের ভূমিকা তুলে ধরেন। এরপর আদালতের সভাপতি আসামিদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা শেষবারের মতো নিজেদের দোষ স্বীকার করে আদালতের অনুকম্পা চাইতে পারেন।’ ৪২ জন আসামির মধ্যে আটজন আদালতে অনুকম্পা প্রার্থনা করেন। পরে আদালত ২৪ মার্চ রায় ঘোষণার দিন ধার্য করে আদালত মুলতবি ঘোষণা করেন।