খাগড়াছড়িতে অর্ধদিবস হরতাল ও পূর্ণ দিবস সড়ক অবরোধ আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্যশস্যবাহী ট্রাক পোড়ানোর ঘটনায় আজ শনিবার খাগড়াছড়িতে অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে খাগড়াছড়ি চাল ব্যবসায়ী সমিতি ও পূর্ণ দিবস সড়ক অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে খাগড়াছড়ি যানবাহন শ্রমিক ইউনিয়নগুলো। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় খাগড়াছড়ি সদর উপজেলার শিবমন্দির এলাকায় সন্ত্রাসীরা একটি চালের ট্রাক পুড়িয়ে দেয়।পুলিশ জানায়, চালবাহী একটি ট্রাক পানছড়ি থেকে খাগড়াছড়ি আসার পথে শিবমন্দির এলাকায় সন্ত্রাসীরা চাঁদা না পেয়ে পুড়িয়ে দেয়। এতে ট্রাকের ব্যাপক ক্ষতি হয়।খবর পেয়ে খাগড়াছড়ি বাজার ব্যবসায়ীরা তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল শাপলা চত্বরের মুক্তমঞ্চ থেকে শুরু হয়ে বাজার ঘুরে মহাজনপাড়া, চেঙ্গি স্কোয়ার, বাস টার্মিনাল, শান্তিনগর হয়ে একই স্থানে এসে শেষ হয়। মিছিল-উত্তর সমাবেশে বক্তব্য দেন খাগড়াছড়ি পৌর মেয়র রফিকুল আলম ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শানে আলম। সমাবেশে মেয়র রফিকুল আলম আগামী এক সপ্তাহের মধ্যে সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেপ্তার করার দাবি জানান। অন্যথায় পরবর্তী সময়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুমকি দেন।সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শানে আলম ঘটনার প্রতিবাদে ব্যবসায়ীদের অর্ধদিবস হরতালে সমর্থন জানান।