খাগড়াছড়িতে আজ থেকে পরিবহন ধর্মঘট শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ আজ বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে। পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের নেতারা বলেন, পরিবহন শ্রমিকদের ওপর নির্যাতন বন্ধ; ভাঙচুরের কারণে ক্ষতিগ্রস্ত বাসের ক্ষতিপূরণ প্রদান; ভাড়ায় চালিত মোটরসাইকেল, নিবন্ধনবিহীন ডিজেল ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধসহ বিভিন্ন দাবিতে অনির্দিষ্টকালের জন্য এ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের সদস্য সচিব কে এম ইসমাইল হোসেনের স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, জেলা প্রশাসন থেকে পরিবহন মালিক-শ্রমিকদের দাবি পূরণে কোনো ধরনের আশ্বাস না পাওয়ায় এ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।