খাগড়াছড়িতে আদিবাসী গৃহবধূ খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার রাজবাড়ি এলাকার মহামুনি পাড়ায় নাউবাই মারমা (২৮) নামের এক আদিবাসী গৃহবধূ খুন হয়েছেন। গতকাল শনিবার নিজের ঘর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে। এদিকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে তিন ব্যক্তিকে আটক করা হয়েছে।স্থানীয় লোকজন জানান, সকালে ঘরের দরজা না খোলায় তাঁরা নাউবাই মারমার খোঁজ নেন। ঘরে গিয়ে তাঁরা তাঁকে মৃত অবস্থায় দেখে পুলিশে খবর দেন। ঘটনার রাতে নিহতের স্বামী দিনমজুর সুইসাপ্রু মারমা কাজের প্রয়োজনে বাড়ির বাইরে ছিলেন। প্রতিবেশীদের ধারণা, ধর্ষণের পর তাঁকে হত্যা করা হয়েছে।মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসিম উদ্দিন জানান, নিহতের স্বামী গতকাল থানায় একটি হত্যা মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। তাঁরা হলেন মো. সেলিম, সাহাব উদ্দিন ও ফিরোজ। ময়নাতদন্তের জন্য লাশ খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।