খাগড়াছড়িতে আদিবাসী গৃহবধূ খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ি সদরের আদিবাসী এক গৃহবধূ খুন হয়েছেন। তাঁর নাম প্রতিমা চাকমা (৩৫)। কমলছড়ি গ্রামের একটি ঝোপের মধ্য থেকে গত শনিবার রাতে তাঁর গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।নিহত গৃহবধূর স্বামী প্রতি বিকাশ চাকমা জানান, প্রতিদিনের মতো তিনি শনিবার ভোরে খেতে কাজ করতে যান। স্ত্রী প্রতিমা তাঁর জন্য নাশতা নিয়ে যান। তিনি নাশতা খাওয়ার পর সকাল সাড়ে নয় থেকে ১০টার মধ্যে প্রতিমা বাড়িতে ফিরে আসেন। ফেরার পথে সম্ভবত প্রতিমা খুন হন। দুপুরে তিনি খেত থেকে বাড়িতে ফিরে দেখেন প্রতিমা নেই। প্রতিমা কোথাও বেড়াতে গেছেন—এটা ভেবে প্রতি বিকাশ দুপুরের খাবার খেয়ে আবারও খেতে কাজ করতে যান। সন্ধ্যায় বাড়িতে ফিরে দেখেন, প্রতিমা ফেরেননি। গ্রামবাসীর সহায়তায় অনেক খোঁজাখুঁজির পর রাত সাড়ে নয়টায় প্রতিমার লাশ পাওয়া যায়।