খাগড়াছড়িতে উপজেলা পর্যায়ের বিদ্যালয়গুলো খারাপ করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে খাগড়াছড়ি জেলায় শীর্ষে রয়েছে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। এ বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী পাস করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ১৭ জন। এ বিদ্যালয়সহ জেলার ১১টি বিদ্যালয়ের ৬৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। উপজেলা পর্যায়ের বিদ্যালয়গুলো এবার খারাপ ফলাফল করেছে। এবার খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের ৫১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই পাস করেছে। জেলায় ফলাফলের দিক থেকে এ বিদ্যালয় প্রথম স্থান অর্জন করেছে। খাগড়াছড়ি সদর উপজেলার ১৪টি বিদ্যালয়ে গড় পাসের হার ৬৬ শতাংশ।রামগড় উপজেলার দুটি বিদ্যালয়ে গড়ে পাসের হার ৭৪ দশমিক ৩ শতাংশ, পানছড়ির পাঁচটি বিদ্যালয়ে গড়ে পাসের হার ৩৭ দশমিক ৭ শতাংশ মহালছড়ির আটটি বিদ্যালয়ে গড়ে পাসের হার ৪০ দশমিক ৫ শতাংশ, দীঘিনালার ১০টি বিদ্যালয়ে গড়ে পাসের হার ৪২ দশমিক ৮ শতাংশ, মাটিরাঙার আটটি বিদ্যালয়ে গড়ে পাসের হার ৫৯ দশমিক ৫ শতাংশ, মানিকছড়ির দুটি বিদ্যালয়ে গড়ে পাসের হার ৫২ দশমিক ৫ শতাংশ ও লক্ষ্মীছড়ি উপজেলার একটি মাত্র বিদ্যালয়ের পাসের হার ৫৩ দশমিক ৩ শতাংশ।