খাগড়াছড়িতে কাল বিএনপির একাংশের অর্ধদিবস হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপ্লব ও সংহতি দিবস পালনে পুলিশি বাধার অভিযোগে খাগড়াছড়ি জেলা বিএনপির একাংশ কাল শনিবার জেলায় অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে।
জেলা জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি চণ্ডীনাথ ত্রিপুরা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সমীরণ দেওয়ান বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পুলিশি বাধার প্রতিবাদে কাল জেলায় অর্ধদিবস হরতালের কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছে।