খাগড়াছড়িতে গুলিতে আ.লীগের নেতা নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নে গতকাল বুধবার সন্ধ্যায় সন্ত্রাসীদের গুলিতে আওয়ামী লীগের নেতা নব কুমার ত্রিপুরা (৪২) নিহত হয়েছেন। নব কুমার ত্রিপুরার বাড়ি লোগাং ইউনিয়নের বিদ্যা মোহন কার্বারিপাড়ায়। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি। নব কুমার ত্রিপুরাকে ঠিক কী কারণে খুন করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম মোড়ল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।