খাগড়াছড়িতে গুলিতে দুই ইউপিডিএফ সদস্য নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে ইউপিডিএফের দুই সদস্য নিহত হয়েছেন। উপজেলার বড়ইতলী এলাকায় আজ শনিবার সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন নতুন কুমার চাকমা (৫০) ও প্রতুল্লময় চাকমা (৩৫)। ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) জেলা সংগঠক রিকো চাকমা এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। ঘটনার জন্য জনসংহতি সমিতিকে (সন্তু লারমা) দায়ী করেছেন তিনি।