খাগড়াছড়িতে ছাত্রদলের মিছিলে বাধা
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার খাগড়াছড়িতে ছাত্রদল আয়োজিত মিছিলে বাধা দিয়েছে পুলিশ।
সকালে জেলা ছাত্রদলের নেতা-কর্মীরা শহরের কলাবাগান এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল নিয়ে তাঁরা জেলা বিএনপির কার্যালয়ের দিকে যেতে চাইলে ভাঙ্গা িব্রজ এলাকায় পুলিশ বাধা দেয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, জেলা ছাত্রদলের সহসভাপতি শরিফুল ইসলাম আসাদ, সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল।
বক্তারা বলেন, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিচ্ছে বর্তমান সরকার। বাধা দিয়ে সত্যকে চাপা দেওয়া যায় না।
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি কংচাইরি মারমা, আইনবিষয়ক সম্পাদক আবদুল মালেক মিন্টু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সবুজ, জেলা মহিলা দলের সভানেত্রী শাহনাজ বেগম রোজী।
খাগড়াছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মো. আবদুল হান্নান বলেন, ছাত্রদলের মিছিলে কোনো বাধা দেওয়া হয়নি।