খাগড়াছড়িতে জাতীয় মাতৃভাষাভিত্তিক শিক্ষা সম্মেলন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়িতে দুই দিনব্যাপী জাতীয় মাতৃভাষাভিত্তিক বহুভাষিক শিক্ষা সমেঞ্চলন ২০১২ খাগড়াছড়ির একটি হোটেলে শুরু হয়েছে।সেভ দ্য চিলড্রেনের উদ্যোগে আয়োজিত সমেঞ্চলনে তিন পার্বত্য জেলা ও কক্সবাজার জেলার সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, আদিবাসীদের ভাষাভিত্তিক বিভিন্ন সংগঠনের প্রতিনিধি অংশগ্রহণ করেন।সমেঞ্চলনে প্রধান অতিথি ছিলেন ভারত প্রত্যাগত শরণার্থী পুনর্বাসন ও অভ্যন্তরীণ উদ্বাস্তু নির্দিষ্টকরণ ও পুনর্বাসনবিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা এমপি, বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম আশরাফুল ইসলাম, জেলা প্রশাসক মাসুদ করিম, সেভ দ্য চিলড্রেনের পরিচালক এলিজাবেথ পিয়ার্স প্রমুখ।প্রধান অতিথির বক্তব্যে যতীন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, পাহাড়ে প্রাথমিক শিক্ষার নানা সমস্যা রয়েছে দীর্ঘদিন ধরে। জেলা পরিষদ দীর্ঘদিন ধরে নির্বাচন না হওয়ায় তারাও সঠিকভাবে প্রাথমিক শিক্ষাকে তত্ত্বাবধান করতে পারছে না।এস এম আশরাফুল ইসলাম বলেন, জাতীয় শিক্ষানীতিতে আদিবাসীদের নিজস্ব ভাষায় শিক্ষার সুযোগের কথা বলা হয়েছে। বর্তমান সরকার সেটি বাস্তবায়নের পদক্ষেপ নিচ্ছে। জেলা প্রশাসক মাসুদ করিম বলেন, ‘দেশের প্রতিটি জাতিসত্তার শিশুদের নিজস্ব মাতৃভাষায় শিক্ষা গ্রহণের অধিকার রয়েছে। তবে আমাদের সামর্থ্য সীমিত। তবু আশা করি, সরকার এ বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে।’ সেভ দ্য চিলড্রেনের প্রকল্প কর্মকর্তা প্রশান্ত কুমার রায় বলেন, সমেঞ্চলনে খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান ও কক্সবাজার জেলার সরকারি কর্মকর্তা, এনজিও কর্মকর্তা ও বিভিন্ন ভাষাভিত্তিক সংগঠনের ১১০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। তিনি আরও বলেন, মাতৃভাষাভিত্তিক বহুভাষিক শিক্ষা ২০০৬ সাল থেকে সেভ দ্য চিলড্রেন প্রকল্প গ্রহণ করেছে।