খাগড়াছড়িতে জাতীয় মুক্তি কাউন্সিলের বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতিগত নিপীড়ন এবং সভা-সমাবেশ ও মিছিলে বাধা প্রদান বন্ধ করার দাবিতে গতকাল রোববার জাতীয় মুক্তি কাউন্সিলের উদ্যোগে খাগড়াছড়ি স্বনির্ভর বাজার এলাকায় বিক্ষোভ-সমাবেশ হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় মুক্তি কাউন্সিলের খাগড়াছড়ি অঞ্চলের সংগঠক মিঠুন চাকমা। একই দাবিতে রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণেও সংগঠনের নেতা-কর্মীরা সমাবেশ করে। এতে সভাপতিত্ব করেন ইউপিডিএফের নেতা জ্ঞান বিকাশ চাকমা।